July 21, 2026, 9:59 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চকরিয়ায় ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ: বসতঘরে ভাঙচুর, লুটপাটের দাবি ভুক্তভোগীর

Reporter Name

সিরাজুল ইসলাম,বিভাগীয় ব্যুরো প্রধান,চট্টগ্রাম কক্সবাজা রের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, বসতঘরে হামলা,ভাঙচুর ও লুট পাটের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী পরিবারের দাবি,দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাদের সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী,গত ২২ জুন ২০২৬ সোম বার সকাল আনুমানিক ৮টার দিকে সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে হামলা চালানো হয়।

ভুক্তভোগী সাহাব উদ্দিন জানান, তিনি ২৮ এপ্রিল ২০২৫ তারিখে শিরিন সুলতানা ও তাছলিমা বেগমের নামে সৃষ্ট ২৫৪২ নম্বর খতিয়ানের আওতায় ১৬০৬/২৫ নম্বর নিবন্ধিত দলিল মূলে ১৩ শতক জমি বৈধভাবে ক্রয় করেন। জমির দখল বুঝে পাওয়ার পর সেখানে বসতঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছিলেন।

তার অভিযোগ, পাশ্ববর্তী জমির দাগসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় মিরাজুল হক চৌধুরীসহ ১০ থেকে ১২ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। হামলায় তার ছোট ভাইয়ের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং আত্মীয় সেলিনা আক্তার আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সাহাব উদ্দিনের ভাষ্য,বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি আত্মসা তের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের ভয়ভীতি প্রদর্শন, সামা জিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে এতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় বাড়িতে পুরুষ সদস্যরা না থাকায় অভিযুক্তরা বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

এ সময় ঘরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
অপর ভুক্তভোগী তাসফিয়া অভিযোগ করেন,হামলার সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং হামলাকারীরা তাকে শারীরিক ভাবে আঘাত করে। অন্যদিকে জান্নাতুল ফেরদৌস জানান, তাকেও মারধর ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।সাহাব উদ্দিন বলেন,

“আমরা আমাদের বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তির ন্যায্য অধিকার চাই। কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত করতে আমাদের ওপর ধারাবাহিক হামলা,ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে একাধিকবার এলাকায় উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় ইতোমধ্যে আদাল তে মামলা দায়ের করা হয়েছে এবং তারা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST