September 21, 2026, 9:54 pm
শিরোনামঃ
মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী মধুপুরের পালবাড়ীতে আরিফের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ, তদন্তের দাবি দ্বীনের খেদমত ও মানবিক সেবা’: সারাদেশে শাখা বিস্তারের ঘোষণা দিলেন ইমাম-মুয়াজ্জিন পরিষদ রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ঢাকার কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছ সাংবাদিক কী? গফরগাঁওয়ে ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

Reporter Name

বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিষিদ্ধ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীরা জেলা পৌর শহরের নিরালার মোড়ে মিছিল বের করে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পরে ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মিছিল বের করলেও বেশিক্ষণ অবস্থান

বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিষিদ্ধ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীরা জেলা পৌর শহরের নিরালার মোড়ে মিছিল বের করে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। পরে ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মিছিল বের করলেও বেশিক্ষণ অবস্থান করতে পারেনি তারা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ এই মিছিলের নেতৃত্ব দেয় টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি ওয়ারেছুল হক তানজীল। কর্মসূচিতে ৮/১০জন নেতাকর্মীউপস্থিত ছিলেন।

এ বিষয়ে টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে। তবে সংগঠনের কাউকেই পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম জেলায় কোন কর্মসূচি পালন হলো। নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের হঠাৎ কর্মসূচি পালনে হতবাক সাধারণ মানুষ এনিয়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST