July 21, 2026, 10:33 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এর খেলা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name

মেহেদী হাসান হৃদয় জাজিরা শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এবং জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর এর উদ্যোগে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ব্রাজিলকে ২/০ গোলে হারিয়ে জয়লাভ করেন আর্জেন্টিনা

সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল ম্যাচেটি অনুষ্ঠিত হয়েছে। এতে দুটি দল অংশগ্রহণ করে । ব্রাজিল বনাম আর্জেন্টিনা । উভয় দলে স্থানীয় সাপোর্টার খেলোয়াড়রা উভয় দলে খেলে থাকেন।

উক্ত খেলায় ব্রাজিল সমর্থকদের দলের নেতৃত্ব দেন জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর এবং আর্জেন্টিনার দলের নেতৃত্ব দেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল।

প্রীতি ফুটবল ম্যাচে দুই পক্ষই অত্যন্ত সুন্দর খেলা উপস্থাপন করেন যা দর্শকের মনে প্রাণে ভরে যায়। খেলার প্রথম অর্ধে আর্জেন্টিনা একটি গোল জালের ভিতর ঢুকাতে সক্ষম হয়েছে। এবং পরের অর্ধে ক খেলায় আর্জেন্টিনার আরো একটি গোল জালের ভিতরে ঢুকাতে সক্ষম হন। তবে ব্রাজিল একটি গোল ও আর্জেন্টিনারের গোল পোস্টে ঢোকাতে পারেনি। এইভাবে সমাপ্ত হয় আর্জেন্টিনার ব্রাজিলের সেই আকর্ষণীয় ম্যাচটি এবং আর্জেন্টিনা ২-০ গোলে জয়লাভ করে।

ম্যাচ শেষে হাজারো দর্শককে সামনে রেখে বিজয়ী দলের হাতে কাপ তুলে দেন জাজিরা পৌরসভার সুযোগ্য মেয়র জনাব ইদ্রিস মাদবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে।এসময় জাজিরার উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগনের পাশাপাশি জাজিরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ সহ স্থানীয় খেলা প্রেমী জনসাধারণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST