November 25, 2026, 6:30 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Reporter Name

আব্দুস সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয় দিবসটি পালনে ২৬ মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে অপরাজেয় ৭১ প্রাঙ্গ নে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। এ সময় শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ।

পৌর শহরের আর্ট গ্যালারীতে অবস্থিত অপরাজেয়-৭১ প্রাঙ্গণে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসে ন,আ’লীগ ও বিভিন্ন রাজনৈতিক দল,ঠাকুরগাঁও প্রেসক্লাব, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে শহিদ মোহাম্মদ আলীর স্মৃতিস্তম্ভ পর্যন্ত র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,আ’লীগ সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের মানুষ জন অংশ নেন। পাশাপাশি পৌর শহরের শহিদ মোহাম্মদ আলী,নরেশ চৌহান,মুবিববর্ষ চত্বর,ডিসি পর্যটন পার্কের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,সমাবেশ,জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

পরে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন মসজিদ,মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা ও সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST