September 3, 2026, 8:57 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা – পবিত্র মাহে রমজান উপলক্ষে ডিএমপি ফোর্সের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার (১৬ এপ্রিল ২০২৩ খ্রি.) রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম-বার, পিপিএম এবং সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ফোর্সের সাহসিকতার প্রশংসা করে আইজিপি বলেন, আমরা আজকে আমাদের ফোর্সের সাথে ইফতার করছি। আমরা আমাদের পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের মন জয় করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের পেশাদারিত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ডিএমপি কমিশনার।

ইফতার ও দোয়া মাহফিলে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।



Our Like Page
Developed by: BD IT HOST