July 22, 2026, 7:53 am
শিরোনামঃ
বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের নজির স্থাপন গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে : পুলিশ সুপার ময়মনসিংহ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে”মোবাইল কোর্ট, অর্থ দন্ড: ময়মনসিংহে কিশোরীকে ব্ল্যাকমেইল করে দীর্ঘ নির্যাতন: ভিডিও ফাঁসের পর জুয়েল গ্রেপ্তার, পলাতক ২ মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তালতলীতে ১ ঘন্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যান স্কুল ছাত্রী সুমাইয়া

Reporter Name

—- মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি।

বরগুনার তালতলী উপজেলা পরিষদে ১ ঘন্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হলেন তালতলী মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মোসাঃ সুমাইয়া নামে এক স্কুল ছাত্রী। তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ১২ অক্টোবর ২০২২ এ অনুষ্ঠানের আয়োজন করে বরগুনার উন্নয়ন সংস্থা সিবিডিপি, সহায়তায় রয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।অনুষ্ঠানে তালতলী উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতারোধে সুপারিশমালা তুলে ধরেন প্রতীকী দায়িত্ব পাওয়া ওই উপজেলা চেয়ারম্যান সুমাইয়া।

জানা যায়, প্রতীকী উপজেলা চেয়ারম্যান হওয়া স্কুল ছাত্রী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যায়লের ৯ম শ্রেনীর ছাত্রী এবং সে ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উপজেলা শাখার সভপতি।কন্যা শিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারী সংস্থা সিবডিপি, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়। পরে প্রতীকী উপজেলা চেয়ারম্যানের কাছে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতারোধে উপস্থিত অতিথিবৃন্দরা আলোচনা করেন।

এছাড়াও তালতলীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক ও একটি ইকোপার্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রতীকী দায়িত্ব পাওয়া উপজেলা চেয়ারম্যান ওই স্কুল ছাত্রীর সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে।আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুল ছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।

এনসিটিএফ সাধারন সম্পাদক নাদিম মোস্তফার সভাপতিত্বে ও শিশু সাংসদ খুশী কর্মকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি ছিলেন পরিমল চন্দ্র প্রধান শিক্ষক তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়,বিশেষ অতিথি মোঃ আবু সিদ্দিক,সদস্য সচিব,তালতলী নাগরিক ফোরাম ও সাবেক প্রধান শিক্ষক ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মোঃ রুবেল সিনিয়র শিক্ষক, তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়, গোলাম কিবরিয়া,

সভাপতি, তালতলী প্রেস ক্লাব, মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক, তালতলী প্রেসক্লাব, হাইরাজ মাঝি সাংবাদিক, সহযোগী সংস্থা কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্ট সিবিডিপি’র নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন মিরাজ ও সিবডিপি ওয়াই মুভস প্রকল্পের কমকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সুমাইয়া।



Our Like Page
Developed by: BD IT HOST