July 3, 2026, 11:03 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদকের নামে ই-মেইল খোলে কর্মকর্তা পরিচয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ, একজন গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতের নাম নাঈম আহম্মেদ।

গত রোববার রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও ৬টি সিম কার্ড উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক পিপিএম ডিএমপি নিউজকে জানান, এই প্রতারক দুর্নীতি দমন কমিশনের নামে একটি ই-মেইল আইডি খোলে। পরবর্তীতে বিভিন্ন সরকারি চাকরিজীবী দের কাছে ই-মেইল থেকে তাদের নামে দুর্নীতি দমন কমি শন হতে বিভিন্ন অনিয়ম,অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি চিঠি প্রেরণ করে। এরপর মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপস থেকে তাদেরকে ফোন করে নিজেকে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে। অর্থ প্রদান না করলে তাদের বিরূদ্ধে দুর্নীতির মামলা রুজু করে চাকরির ক্ষতি করার হুমকি দেয়। এই প্রতারক বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি আরো জানান, প্রতারক নাঈম আহম্মেদ একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ই-মেইলে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি চিঠি প্রেরণ করে এরপর প্রধান শিক্ষকের কাছে ফোন করে মোটা অঙ্কের অর্থ দাবি করে। অর্থ না দিলে দুর্নীতির মামলা রুজু করে প্রধান শিক্ষকের চাকরির ক্ষতি করবে বলে জানায়। চিঠিটি নিয়ে সেই প্রধান শিক্ষক দুর্নীতি দমন কমিশনে যোগাযোগ করলে তারা জানতে পারেন যে চিঠিটি ভুয়া। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষকের পক্ষে তার ভাগিনা রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ নাঈম আহম্মেদকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাঈম আহম্মেদকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা এই কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST