November 26, 2026, 2:12 pm
শিরোনামঃ
মধুপুরে EARN প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০ যুবক-যুব নারী ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আটক জামালপুর জেলার বিভিন্ন উপজেলায় নিম্ন মানের চাউল বিতরণ ভাইরাল ফোনালাপের ফেনীর দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সরকারের অর্জন-সাফল্য বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একা ডেমি প্রাঙ্গনে জেলা তথ্য অফিস,নড়াইলের উদ্যোগে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয়।১০ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ,মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা,ডিজি টাল অপপ্রচার,গুজব,মাদক,বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আও তায় নড়াইল জেলা তথ্য অফিস প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের সম্পৃক্ত করণের লক্ষ্যে মহিলা সমাবেশটি আয়োজন করে ৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ৷অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন নড়াইলে র লোহাগড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মো আজগর আলী।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহা গড়ার উপজেলা চেয়ারম্যান পরিষদ জনাব এস এম এ হান্নান রুনু,জেলা শিক্ষা অফিসার জনাব এস এম ছায়েদুর রহমান,লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল হামিদ ভূঁইয়া,লোহা গড়ার লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান জনাব এস এম কামরুল,লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির সভাপতি জনাব মো দাউদ হোসেন এবং একাডেমির প্রধানশিক্ষক জনাব কাজী মহিউদ্দীন।

অনুষ্ঠানের স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মো ওয়াহিদুজ্জামান।অনুষ্ঠিত মহিলা সমাবেশে সভাপ তিত্ব করেন নড়াইল জেলার জেলা তথ্য অফিসার জনাব মো ইব্রাহিম আল মামুন।উক্ত মহিলা সমাবে শে বক্তারা বলেন,নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব ৷ সবারই পারষ্পরিক সহমর্মিতা ও সহনশীল আচরণ বজায় রাখা উচিত।

এছাড়া বাল্যবিবাহ ও মাদকের প্রসার রোধ, গুজব প্রতিরোধ,ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধে করণী য় বিষয়ে বক্তারা আলোচনা করেন।সকলের নৈতিক তা ও মূল্যবোধ বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।মহিলা সমাবেশে বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা রাখেন।

অনুষ্ঠানে প্রায় আটশতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST