July 23, 2026, 4:42 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

Reporter Name

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলার সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনীর ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা হয়। দিবসটিতে সকালে উপজেলা পরিষদ এবং স্থানীয় প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এছঅড়াও তারা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় থানা অফিসার ইনচার্জ শাহ আলম সরদার, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার,প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুল্লা হ আল মামুন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা,আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে পোরশা থানা পুলিশ সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের দেওয়া মার্চপাষ্টে ছালাম গ্রহন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষে ক্রীড়া প্রতিযো গীতার উদ্বোধন করেন।

এসময় উপজেলা ভাইস কাজীবুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার সহ বিভিন্ন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST