July 21, 2026, 6:21 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজম মন্ডল রানার সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name

সোহাগ কিবরিয়া ফুলবাড়ী দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে 8 অক্টোবর(শনিবার)এক ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব আজম মন্ডল রানার সার্বিক সহযোগিতায় এই ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রাজু কুমার গুপ্তা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান,

ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার,খেলাটির পরিচালনায ছিলেন পৌর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান শুভ।খেলার আয়োজনে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমী।খেলায় রেফ্রির দায়িত্ব পালন করেন ফুলবাড়ীর প্রবীণ খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির প্রধান প্রশিক্ষক শহিদুজ্জামান বাবু,ধারা বিবরনিতে ছিলেন আরাফাত রতন।

ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত এই ওয়ান ডে ফুটবল টুর্নামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করে।এই ৮টি দলের মধ্যে রিফাত ট্রেডার্স ও ভিমলপুর ইজতেমা মাঠ ফুটবল একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন।পরে দুই দলের মধ্যে ফুলবাড়ীর তারকা ফুটবলার শাহজাহান আলীর পরিচালনায় রিফাত ট্রেডাস বিজয় লাভ করে।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST