November 25, 2026, 11:14 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপুরের জেনিফার আলী এলির মাথায় বঙ্গবন্ধুর হাত বুলানো ছবি উপহার

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম

জাতির পিতা বঙ্গবন্ধুর স্নেহধন্য রংপুরের জেনিফার আলী এলি বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর আলোচিত ছবিটির চিত্রকর্ম বুধবা র রংপুর সার্কিট হাউজে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। ৫০ বছর আগের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল জেনিফার আলীর জীবনে। ষষ্ঠ শ্রেণীর জেনিফার আলীর মাথায় বঙ্গবন্ধুর হাত দেয়া আলোচিত ছবিটি বড় করে টানানো আছে সার্কিট হাউজের সিড়িঘরে।

সেখানে চিত্রকর্মটি উপহার দেয়ার সময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাঁর বাবার মতই জেনিফার আলীর মাথায় হাত রেখে দোয়া করেন।সময়টা ১৯৭২ সালের ১০ মে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথম রংপুর অঞ্চল সফরে গিয়েছিলেন সেদিন ভাষণ দেন রংপুরের কালেক্টরেট মাঠের বিশাল জনসভায়।

বঙ্গবন্ধুকে একনজর দেখতে ও তাঁর ভাষণ শুনতে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী জেনি ফার আলী এলি তার ক্লাসমেট ইয়াসমিনসহ অনেকের সঙ্গে গিয়েছিলেন কালেক্টরেট মাঠে। কিন্তু শত চেষ্টা করেও ভিড় ঠেলে তারা বঙ্গবন্ধুর কাছে যেতে পারেননি।

কিন্তু, তিনি হাল ছাড়েননি। পরদিন সকালে পৌছে যান সার্কিট হাউজে। গেটে পৌঁছা মাত্রই পুলিশ তাদের সকল কেই আটকে দিয়ে দ্রুত সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু কৈশোরের দূরন্তপনাকে কাজে লাগিয়ে তারা দেয়াল টপকে সার্কিট হাউজের বারান্দায় প্রায় বঙ্গবন্ধুর কক্ষের কাছে চলে যান। অবশেষে বঙ্গবন্ধুর সান্নিধ্য পান বঙ্গবন্ধুর সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দেন। পরদিন সকল জাতীয় দৈনিক ছবিটি ফলাও করে ছাপে সেই স্মৃতিময় ছবিটির একটি চিত্রকর্ম বুধবার বঙ্গবন্ধুকন্যার হাতে তুলে দেন জেনিফার।



Our Like Page
Developed by: BD IT HOST