September 18, 2026, 1:19 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বঙ্গবন্ধুর চার খলিফার ১ম খলিফা নূরে আলম সিদ্দিকী আর নেই

Reporter Name

এম আশরাফুল আলম ঝিনাইদহ

বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, ৪ খলিফার ১ খলিফা খ্যাত বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী ২৯ মার্চ ৪.৩৭ ঘটিকায় ভোররাতে মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।তাঁর নামাজের ১ম জানাজা অনুষ্ঠিত হয় নিজ শহরের ঝিনাইদহ বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। রাষ্ট্রীয় সম্মাননা পুর্বক কুচকাওয়াজ ও গার্ড অব অনার দেওয়া হয়।উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভা পতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি,আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মনিরা বেগম,জেলা পুলিশ সুপার আশিকুর রহমান,প্রশাসনের অন্যান্য সম্মানিত ব্যক্তি বর্গ,আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আয়ুব হোসেন এবং তার বড় ছেলে ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

তাঁর ২য় নামাজে জানাজা ঢাকা আজাদ মসজিদ প্রাঙ্গণে। তার অসিয়ত অনুযায়ী দাফন করা হবে সাভার নুরুন্নবী টেক্সটাইল পারিবারিক গোরস্থানে।তিনি একাধারে স্বাধীন তার অন্যতম সংগঠক,ছাত্রনেতা ও প্রাক্তন ছাত্রলীগ ফাউ ন্ডেশনের আহ্বায়ক ছিলেন।সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের ‘চার খলিফা’র একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি।

তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলনে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে অংশ নিয়েছিলেন নূরে আলম সিদ্দিকী।



Our Like Page
Developed by: BD IT HOST