November 25, 2026, 7:18 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name

নিজস্ব সংবাদদাতা:- বাকেরগঞ্জ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।

১ নভেম্বর (বুধবার ) সকাল ১১ টায় উপজেলার কৃষি অ ফিস চত্বরে বীজ ও সার বিতরণ শুরু করা হয়। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সার ও বীজ বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,উপজে লা কৃষি অফিসার সুনীতি কুমার সাহা প্রমুখ।

এদিকে,সরিষার আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদ না কর্মসূচির আওতায় বাকেরগঞ্জে ১৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।এছাড়া, হাইব্রিড বোরো ৩০০০ জন কৃষকদে দুই কেজি করে বীজ প্রদান করা হবে।

উপজেলা কৃষি অফিসার জানান,১৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ,১০ কেজি করে এমওপি ও ১০ কেজি হারে ডিএপি সার বিতরণ করা হয়েছে।এছাড়াও ৩০০ জনকে ২০ কেজি করে গম,১৭০ জনকে ভুট্টা ২ কেজি,২১০ জনকে ১ কেজি করে সূর্যমুখী, ৪০ জনকে ১০ কেজি করে চিনাবাদাম,১৫০ জনকে ৮ কেজি করে সয়াবিন,২৪০০ জনকে মুগ,১১০ জনকে মু সুর,১৯০ জনকে ৮ কেজি করে খেশারী ডাল মোট ৫১৭০ জন কৃষকের মাঝে প্রদান করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST