July 23, 2026, 6:44 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে শাহারিয়ার সাহিদ

Reporter Name

খান মাহাদী :- বয়স কম হলেও ইতিবাচক কাজের মাধ্যমে সকলের মাঝে আলোচনাতে শাহারিয়ার সাহিদ।শাহারিয়ার সাহিদ জাগ্রত তারুণ্য নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। জাগ্রত তারুণ্য সংগঠনের নানা ইতিবাচক কাজের মাধ্যমে সকলের নজরে আসেন এই তরুণ। খুব কম সময়ের মধ্যেই তার সংগঠন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়িয়েছেন।

  • শাহারিয়ার সাহিদ বরিশালে পড়াশোনা করলেও তার গ্রামের বাড়ি বাকেরগঞ্জে তাই তিনি সবসময়ই চেষ্টা করছেন তার সংগঠনের মাধ্যমে তার গ্রামের মানুষদের জন্য কিছু করার।করোনা মহামারী সহ নানা দূর্যোগের সময়ে তার সংগঠন অবদান রেখেছে অসহায় মানুষদের পাশে থাকতে।শীতবস্ত্র বিতরণ, ফ্রী হেল্থ ক্যাম্প,গরীব শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, বিভিন্ন স্কুল ও কলেজে ক্যারিয়ার আড্ডা, মাদক বিরোধী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করাসহ নানা ইতিবাচক কাজ করে বাকেরগঞ্জে সকলের মাঝে সাড়া ফেলেছেন শাহারিয়ার।

ইতিমধ্যেই বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে তার সংগঠনের ইউনিট চালু হয়েছে। শাহারিয়ার সাহিদ জানান মানব সেবামূলক কাজ করাই আমার লক্ষ্য যেহেতু আমি চিকিৎসা পেশার সাথে জড়িত ইচ্ছে রয়েছে প্রতিবছরই বাকেরগঞ্জের মানুষের জন্য ফ্রী হেল্থ ক্যাম্প করার।শাহারিয়ার সাহিদ বাকেরগঞ্জের সনামধন্য কবাই মিঞা পরিবারের সন্তান তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ও মাতা শিক্ষক ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST