September 2, 2026, 8:55 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাকেরগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা গ্রেফতার দাবি

Reporter Name

 

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাকেরগঞ্জে উপজেলার দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রিয়াজ শরীফের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে পৌর যুবদল নেতা পরিচয় দানকারী সালাম খানের বিরুদ্ধে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার ভূমি অফিসের অভ্যান্তরে এ হামলার ঘটনা ঘটে।

আহত রিয়াজ শরীফ উপজেলার আউলিয়াপুর এলাকার বাসিন্দা জালাল শরীফ।এর ছেলে তিনি দৈনিক মানবকন্ঠ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে।

জানা গেছে- বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহের জন্য উপজেলার ভূমি অফিসে যান রিয়াজ। পর ক্ষনে পূর্ব শত্রুতার জের ধরে তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়।পৌর যুবদল নেতা পরিচয় দানকারী সালাম খান ও তার বাবা বেলায়েত খান ও ছোট আমিনুল খানসহ ৫/ ৭ জনের একটি সন্ত্রাসী দল।

এসময় রিয়াজ শরীফকে সালাম খানের হাতে থাকা লোহার রড দিয়ে মাথার উপর পিটান দিলে হাত দিয়ে ঠেকালে হাতের কনুই ফেটে রক্তাক্ত জখম হয়। সালাম খানের হাতে থাকা লোহার রড দিয়ে পুনরায় রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে হাটুর হাড় ভেঙে দেয়।

এরপর সালাম খানের ছোট ভাই আমিনুল খানের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে বুক রক্তাক্ত জখম করে। পরে সালাম খানের বাবা বেলায়েত খান ও তাদের সঙ্গে থাকা কয়েকজন সন্ত্রাসী রিয়াজকে এলোপাতাড়ি কিল ঘুষি ও পিটিয়ে রক্তাক্ত জখম করে ভূমি অফিসের বাইেরে নিয়ে আসে।

এসময় স্থানীরা ছুটে এলে খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসী দল। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত রিয়াজ শরীফ বলেন- পূর্ব শত্রুতার জেরে আমার উপর হামলা চালিয়ে জখম করেছে যুবদল নেতা পরিচয় দানকারী সালাম খান ও তার বাবা বেলায়েত খান ও ছোট আমিনুল খানসহ ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল। এরপরেও আমাকে নানা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST