July 31, 2026, 6:15 pm
শিরোনামঃ
পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যা: ঘটনার ০২ দিনের মধ্যেই প্রধান আসামি গ্রেফতার করলো পিবিআই গাজীপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩

Reporter Name

সেলিম মিয়া : রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। রবিউল ইসলাম (৪০) ২। মো. আজাদ (৩০) ও ৩। মো. রাজন (৩৪)।

পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি রোধে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ০৬:২০ ঘটিকায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধে ডিএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST