September 13, 2026, 4:20 am
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Reporter Name

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে গভীর শ্রদ্ধা,যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য সহকারে অমর একুশের প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’পালন করেছে।মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা এক মিনিটে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,বিরাম পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অদ্বৈত্য কুমার অপু,সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর-নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী,বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত,বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ,বিরামপুর প্রেসক্লাব,বিরামপুর পৌরসভা,বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরাবতা পালন এবং সকল শহীদদের প্রতি দোয়া করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST