September 27, 2026, 7:16 pm
শিরোনামঃ
কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন ক্রিকেটাররা

Reporter Name

প্রথম বাংলা – ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ১টা ৫ মিনিটের ইকোনমি ক্লাসের একটি ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ১৫ ক্রিকেটার। স্কোয়াডের আরেক সদস্য সাকিব আল হাসান ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দিবেন।

দলের সঙ্গে যোগ দিতে গতকাল শনিবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আজ দলের সঙ্গে ভারত যাচ্ছেন এই লঙ্কান কোচ।

বড় লক্ষ্য নিয়ে এবার ভারত যাচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টেস্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ১৩টি ম্যাচের মধ্যে ১১টি জিতেছে ভারত। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

বাংলাদেশের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানিপাকিস্তানকে ধবলধোলাই করে নাজমুল হোসেন শান্তরা এখন দারুণ আত্মবি শ্বাসী। স্পিনার নিয়ে খেলতে অভ্যস্ত বাংলাদেশের পেসাররাও আছেন ফর্মের তুঙ্গে। ভারতের বিপক্ষে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাদের নিয়ে স্বপ্ন দেখছে দেশের ক্রিকেটভক্তরা।

এই সফরে ভারতীয়দের বিপক্ষে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। এরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের শেষ টেস্ট শুরু করবে টাইগাররা।

এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু হবে ৬ অক্টোব র গোয়ালিয়রে রঙ্গিন পোশাকে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদে।
সুত্র, jagonews24.



Our Like Page
Developed by: BD IT HOST