মোঃরিয়াজ উদিন চট্টগ্রাম।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীকে মাঠে কাজ করার নির্দেশ দিয়ে জাতীয় পার্টি র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ নুরুচ্ছফা সরকার বলেন-উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে জাতীয় পার্টির উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে,এবং সকল কমিটি পূন:গঠন করে ইউনি য়ন ও উপজেলা জাতীয় পার্টির সম্মেলন করার মধ্য দিয়ে দলকে আরো বেশি শক্তিশালী করতে হবে।দেশের রাজনী তি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে,তাই আমাদের উচি ত ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকা।
এছাড়া তিনি আরো বলেন,দেশের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপি রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করে চলছে,তাই দেশের মানুষ এক টা আতঙ্কের মধ্যে বসবাস করছে।দ্রব্য মূল্যের উর্ধ গতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে,এখান থেকেই সাধারণ মানুষ মুক্তি চায়। এক মাত্র জাতীয় পার্টিই পারে দেশের মানুষকে নিরাপদে রাখ তে।তাই দেশ,জনগণের জানমালের নিরাপত্তার জন্য ২৮ ৯ চট্টগ্রাম ১২ পটিয়া আসনটি জাপা চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরকে উপহার দিতে চাই।এ জন্য আমার দরকা র আপনাদের ভালোবাসা ও সমর্থন জাতীয় পার্টি জিন্দাবা দ,জিএম কাদের জিন্দাবাদ,পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ অমর হোক।
সবশেষে তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া ও প্রার্থনা করত: উনার জান্নাতুল ফেরদৌস নসীব কামনা করেন আমিন।