September 3, 2026, 8:29 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান : বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও মদের বোতল জব্দ

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকা মেছুয়া বাজার জিলাপি পট্টিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন এবং মদের বোতল জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, । মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত এ অভিযানে এলাকার কয়েকটি দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নগরীর জিলাপি পট্টি এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুত ও সরবরাহ এবং অবৈধভাবে মদের বোতল সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য আসছিল। এরই ধারাবাহিকতায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কয়েকটি দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন এবং উল্লেখযোগ্য সংখ্যক মদের বোতল জব্দ করা হয়।উদ্ধার হওয়া মালামা লের সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান,নিষিদ্ধ পলিথি ন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এটি মাটি, পানি ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে সরকার পরিবেশ সুরক্ষায় বহু আগেই পলিথিনের উৎপাদন মজুত,বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করেছে। এরপরও অসাধু ব্যবসায়ীরা গোপনে এসব পণ্য বাজারজাত করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে একই অভিযানে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা বোতলগুলোর বৈধতা, সংরক্ষণের উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা তদন্ত করে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে,জব্দ করা পলিথিন ও মদে র বোতলের পরিমাণ নির্ধারণ শেষে প্রয়োজনীয় জব্দ তালি কা প্রস্তুত করা হবে এবং প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন,পরিবেশ আইন লঙ্ঘন, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও মজুত এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নগরীতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডই ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ ও অব্যাহত থাকবে,যাতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে সবাইকে উৎসাহিত করা যায়।
অপরদিকে জেলার মুক্তাগাছা, ত্রিশাল, ভালুকা সহ বিভিন্ন উপজেলায় বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন।



Our Like Page
Developed by: BD IT HOST