October 7, 2026, 6:47 pm
শিরোনামঃ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে আরএমপি’র উদ্যোগে শুরু হয়েছে পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

‘আপনার সচেতনতাই বাঁচাতে পারে আপনার ও আপনার পরিবারের জীবন’ এই স্লোগানে সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধি করতে “নো হেলমেট নো ফুয়েল’’ কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এ কর্মসূচির অংশ হিসাবে গতকাল ৯ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীর ২৩ টি পেট্রোল পাম্পে‘নো হেলমেট,নো ফুয়েল’ফেস্টুন প্রদর্শন করা হয়েছে। পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপি’র পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য বলা হয়েছে। রাজশাহী মহানগরীর সব ফুয়েল পাম্প মালি ক আরএমপি’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরএমপি’র পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুক দার বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে নগরীর বিভিন্ন স্থানে সাইলেন্সার বিহীন মোটরসাইকেলে বেপরোয়া গতির বাইকারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন। আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন। নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান থাকলেও সচেত নতা সৃষ্টি হচ্ছে না। এ জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়ে ছে। এরপরেও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইন গত পদক্ষেপ নেওয়া হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে আরএমপি পুলিশ কমিশনার সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করেছেন।

“নো হেলমেট,নো ফুয়েল’’কর্মসূচি’র পাশাপাশি আর এম পি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালনা,মোটরসাইকেলে তিনজন আরোহন এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান শুরু করেছে। এ অভিযানে গতকাল ৩৭ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং ৪৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ কমিশনারের নির্দেশে আরএমপি’র এই উদ্যোগকে রাজশাহী মহানগরবাসী সাধুবাদ জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST