October 7, 2026, 11:56 pm
শিরোনামঃ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে জলাবদ্ধতায় নাকাল জনজীবন রেকর্ড বৃষ্টিপাত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে সর্বোচ্চ ১৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বুধবার রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যা চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক।অতিবৃষ্টিতে রাজশাহী নগরীর সড়কে দেখা মিলছে নৌকা চলাচল। নগরীর কিছু জনতা খেয়াজাল দিয়ে মাছ ধরতে দেখা যায় সোসাল মিডিয়ার ভিডিওতে।

এদিকে, টানা বর্ষণে নগরীর অধিকাংশ এলাকায় ড্রেনের পানি সড়কে উঠে আসে। নোংরা পানি নিচু এলাকার বাসা বাড়িতেও ঢুকে পড়ে নগরীর বন্ধগেট,উপশর, টিকাপাড়া, বালিয়াপুকুর সহ বিভিন্ন এলাকায়। এতে পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে ওঠে।এমনকি রামেক হাসপাতালের প্রধান সড়কসহ হাসপাতালের ওয়ার্ডগুলোর সংযোগ সড়কগু লোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ভারি ও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার এই চিত্র শুধু যে রাজ শাহী নগরীতে,তা নয়। রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলার নিম্ন এলাকায়তেও জলাবদ্ধতায় সহস্রাধিক বাড়িতে পানি প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।

এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। অবশ্য বেশকিছু এলাকায় কয়েক ঘণ্টার মধ্যেই পানি নেমেও গেলেও অধিকাংশ এলাকায় ভোগান্তি পোহাতে হচেছ নগরবাসীকে।

রাজশাহীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, চলতি মাসের বেশ কয়েকদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে। কখনো হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।

তবে চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় ১৬১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড এই প্রথম। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম জানান, গতকাল বুধবার (৪ অক্টোবর) রাত ১০টার আগে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।একই দিন রাত ১০টার পর থেকে বৃহস্পতি বার (৫ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৬১ মিলিমিটার। এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী,২৪ ঘণ্টায় ১১ থে কে ২২ মিলিমিটার বৃষ্টি হলো মাঝারি ধরনের বৃষ্টি। মাঝারি ধরনের ভারী বৃষ্টি বলতে বোঝায় ২৩ থেকে ৪২ মিলিমিটা র। ভারী বৃষ্টি হলো ৪৪ থেকে ৮৮ মিলিমিটার। আর বৃষ্টি যদি ৮৮ মিলিমিটারের বেশি হয়,তবে তা অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।

এতে নগরবিদরা বলেন,ভেবে দেখা দরকার,যদি ২৪ ঘণ্টা কিংবা ৪৮ ঘণ্টা টানা বৃষ্টিপাত হয়,তাহলে নগরীর জলাব দ্ধতা সমস্যা কোথায় গিয়ে দাঁড়াবে? শহরের পুকুরগুলো ভরাট,ড্রেনগুলো অবৈধ দখল,পানিপ্রবাহ ঠিক না থাকা এবং পানি শোষণের জন্য উন্মুক্ত জায়গার অভাব অনা কাঙ্ক্ষিত এ জলাবদ্ধতার কারণ বলে জানিয়ে আসছেন তারা।

নগরবিদরা বলেন,আবার জলাবদ্ধতার দায় শুধু কর্তৃপক্ষ কে দিলেও চলবে না,নগরবাসীরও এক্ষেত্রে কিছু দায়িত্ব আছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে ড্রেনের স্বাভাবিক প্রবাহ যেন ব্যাহত না হয়,নগরবাসীকে সেদিকে দৃষ্টি রাখতে হবে।এজন্য সচেতনতামূলক কার্যক্রম পরি চালনার প্রয়োজন রয়েছে। পাশাপাশি প্রকৌশলী ও নগরবিদদের সমন্বয়ে জলাবদ্ধতা সংকট সমাধানে সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ নেবে, এটাই প্রত্যাশা।



Our Like Page
Developed by: BD IT HOST