July 29, 2026, 6:16 pm
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ আজ ১২ই রবিউল আওয়াল রোববার (৯ অক্টোবর) মুসলমানদের প্রাণের স্পন্দন হয়রত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন। এই শুভ দিনে প্রিয় নবী (সাঃ) দুনিয়ায় আগমন করেন। এদিন উপলক্ষে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করেন।

এরই ধারা বাহিক তায় রাজশাহীতে প্রিয়নবী হজরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড হতে রাজশাহী গাউছিয়া ও আঞ্জুমান এ আশরাফিয়া কমিটি রাজশাহীর উদ্দ্যোগে পৃথক দুইটি জশনে জুলুস বা ধর্মীয় মিছিল বের করা হয়।

রাজশাহীতে ভাবগাম্ভির্য ও জাঁকজমক ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। ১২ই রবিউল আওয়াল রোববার (৯ অক্টোবার ) সকাল ৯ টার দিকে রাজশাহী নগরীর শিরোইল কলোনীর থেকে প্রতি বছরের মতই এবারো জশনে জুলুস ধর্মীয় র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি দুটি শিরোইল কলোনী থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে চাদরপুসি, পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত করে সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
র‌্যালী শেষে মসজিদে ফিরে মিলাদ মাহফিল ও দোয়া করে তবারক বিতরন করা হয়।

এসময় দুই কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নবী ও রাসুলের প্রেমীকদেরকে আনন্দ র‌্যালীতে এসে দিনটি উদযাপনে সহযোগিতা করা, আইনশৃংখলা বাহিনীর শৃংখলা রক্ষায় সহযোগিতা করাসহ সকলের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন ওয়ার্ড কাউন্সিলর সুমন।



Our Like Page
Developed by: BD IT HOST