November 25, 2026, 7:21 am
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে বঙ্গবন্ধুর আদর্শে;মুক্তিযুদ্ধের চেতনায় জয়যাত্রার বর্ণাঢ্য ও বিজয় মিছিল

Reporter Name

মোঃ মোজাম্মেল হোসেন বাবু

রাজশাহী নগরীতে রাজনৈতিক দার্শনিক শেখ হাসি নার নেতৃত্ব বঙ্গবন্ধুর আদর্শে, মুক্তিযোদ্ধা চেতনায় জাতির জনকের জন্মশতবর্ষ ও মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজশাহী নগরীতে জয়যাত্রার বর্ণাঢ্য ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় গণকপাড়া জয়বাংলা চত্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও বিজয় মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য র‍্যালি পূর্ব সমাবেশে আসাদুজ্জামান আসাদ বলেন,বিএনপির ১০ দফা সংবিধান,আইন, আদাল তের কবর দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জঙ্গি সরকার আনা এবং সর্বোচ্চ আদালত কর্তৃক যুদ্ধা পরাধ, জঙ্গীবাদী সন্ত্রাস, দূর্নীতি অপরাধে সাজা প্রাপ্তদের পক্ষাবলম্বনের কালো দলিল।তারা বলেন, ১০ দফা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করলো যে, তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে ফেলে দিয়ে অসাংবিধানিক অস্বাভাবিক জঙ্গি সরকার আনার ষড়যন্ত্রের রাজনীতির পথই আঁকড়ে ধরে আছে। তাদের আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধ,জঙ্গীবাদী সন্ত্রাস ও দূর্নীতির বিচার বন্ধ করা। সর্বোচ্চ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জঙ্গীবাদী সন্ত্রাসী, দূর্নীতিবাজদের মুক্ত করা।

বিএনপি সংবিধান,আইন,আদালত কোনো কিছুরই তোয়াক্কা করে না। তিনি আরও বলেন,দেশে সাজা প্রাপ্ত হয়ে কোনোভাবে আলেম,ওলেমা,ইসলামী চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক বন্দি নাই। যুদ্ধাপরাধ ও জঙ্গীবাদী সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগে প্রকাশ্য আদালতে সাজাপ্রাপ্ত এবং দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক সে সাজা নিশ্চিত হয়ে যারা বন্দি আছে তারা কেউই প্রকৃত আলেম,ওলামা,ইসালামি চিন্তাবিদ, ইসলাম ধর্ম প্রচারক নয়।

তারা ধর্মের অপব্যবকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,কর্মী। কোনো যুদ্ধাপরাধী,জঙ্গীবাদী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা ধর্মের মনগড়া ব্যাখা বা অপব্যা খ্যা দিয়ে ওয়াজ করলেই আলেম বা নিরপাধী হয়ে যায় না। দেশের কেউই আইন আদালতে উর্ধে না, মসজিদের ইমাম বা মাদ্রাসার প্রিন্সিপাল বা ধর্মভি ত্তিক রাজনৈতিক নেতাও আইন আদালতে উর্ধে না।দেশের সর্বোচ্চ আদালতে সুনির্দিষ্ট রায়ের পর বিচা রবিভাগকে সম্পৃক্ত করে পুরাতন ধাচের তত্তাব ধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কোনোই সুযোগ নাই।

তারপরও পুরাতন ধাচের তত্ত্ববধায়ক সরকার ব্যব স্থা ফিরিয়ে আনা, আরপিও বাতিল করার দাবি তুলে বিএনপি সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠি তব্য জাতীয় সংসদ নির্বাচন বানচাল করিতে সংঘাত -সংঘর্ষের মাধ্যমে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে জলঘোলা করার পথে যাবারই ইংগিত দিয়েছে।বাংলাদেশ বিরোধী এই ষড়যন্ত্রের রাজনীতি মোকা বেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য দেশপ্রেমিক,গণতান্ত্রি ক,অসাম্প্রদায়িক,প্রগতিশীল,শুভবুদ্ধিসম্পন্ন সকল ব্যক্তি,মহল,গোষ্ঠী ও শক্তির প্রতি আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন শফিকুজ্জামান জয় বাংলা পরিষদ জেলা যুবলীগের সভাপতি মোঃ আবু সালেহ এবং সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু ,জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুল জামান, তানোর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ আল-মামুন সহ মহানগর যুবলীগ ৩নং ওয়ার্ড মোঃ নয়ন আক্তার সাংগঠনিক সম্পাদক আরও ছিলেন জয় বাংলা পরিষদের সভাপতি মোঃ ইমাম হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আর উপস্থিত ছিলেন জয় বাংলা পরিষদ বাবুসহ সহযোগী সংগঠনের কর্মীরা।



Our Like Page
Developed by: BD IT HOST