August 16, 2026, 8:52 pm
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রামেক হাসপাতাল পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারী (রবিবার) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।

সভায় হাসপাতাল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এর আগে পূর্বের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পর্যালোচনা করেন পর্ষদের সদস্যরা। আগের তূলনায় হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে বর্তমান সময়ে হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধিসহ রোগীদের ভোগান্তি কমাতে বেশকিছু পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাস পাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী,উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলীসহ হাসপাতাল পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST