July 6, 2026, 11:32 pm
শিরোনামঃ
বৃহত্তর নোয়াখালী-লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইকবাল হোসেন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি’ মুক্তিযুদ্ধ পরিবারে পক্ষে থেকে শুভেচ্ছা  বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক: ওমর ফারুক বাপ্পী অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগব্যায়াম ও মেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, (রায়পুর) লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুর চরপাতা এস.এইচ.এম সরকারি প্রাথ মিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগব্যায়াম ও মেডিটেশন প্রশিক্ষন দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যেরায় পুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) অন্‌জন দাশের পরিকল্পনা ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সারা বাংলাদেশে এই প্রথম রায়পুর উপজেলার সরকারি প্রাথমি ক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস,শুদ্ধাচার,মেধা ও প্রজ্ঞা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের
যোগব্যায়াম ও মেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়ে ছে পর্যায়ক্রমে সকল স্কুলের শিক্ষার্থীদের এই বিষয়ে প্রশিক্ষন দেয়া হবে।বুধবার (১৬ আগস্ট) রায়পুর চরপাতা এস.এইচ.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অন্‌জন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

সভাপতির বক্তব্যে অন্‌জন দাশ বলেন, ব্যায়াম একটি স্বাস্থ্যকর জীবনধারার অপরিহার্য দিক এবং ছাত্র-ছাত্রী সহ সকল বয়সের ব্যক্তিদের জন্য এর অনেক সুবিধা রয়েছে। সারাদিন স্কুল, কলেজ ও প্রাইভেট ক্লাসের মধ্যে ব্যায়াম করার জন্য সময় বের করা একটি চ্যালেঞ্জ হতে পারে। দৈনন্দিন রুটিনে নিয়মিত ব্যায়াম অন্তর্ভুক্ত করা তোমাদের শারীরিক, এবং মানসিক সুস্থ থাকার উপর গভীর প্রভাব ফেলতে পারে। বই পড়া, ডেস্কে বসে থাকা, বা কম্পিউটা রে ক্লাস করার ফাঁকে ব্যায়াম করা মানসিক ফোকাসকে সতেজ করে সঞ্চালনকে উন্নত করে এবং আঁটসাঁট অস্বস্তি কর পেশীগুলিকে উপশম করতে সাহায্য করতে পারে। ব্যায়াম শুধুমাত্র আমাদের শরীরকে সুস্থ করে না। এটি আমাদের মস্তিষ্ককেও সুস্থ করে তোলে। গবেষণায় দেখা গেছে যে ব্যায়াম আমাদের দক্ষতা উন্নত করতে পারে। এছাড়াও, মস্তিস্কে এটি আমাদেরকে আরও ভালভাবে তথ্য ধরে রাখতে সাহায্য করবে।



Our Like Page
Developed by: BD IT HOST