August 1, 2026, 7:02 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে ২১ আগষ্ট উপলক্ষে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ

২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রায়পুর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২১ আগষ্ট সোমবার বিকাল ৩ টায় রায়পুর পল্টন ময়দানে ,রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে, পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাঈদ জুটন এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান। বিশেষ বক্তা হিসেবে আরো বক্তব্য প্রদান করেন,

রায়পুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিদার হোসেন দেলু, শফিকুর রহমান খাঁন,উপজেলা আওয়ামীলী গের যুগ্ন-সাঃ সম্পাদক কামরুল হাসান রাসেল,রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনি ক সম্পাদক ও রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ার ম্যান মারুফ বিন জাকারিয়া, রায়পুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরিফ হোসেন খোকন,

রায়পুর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য রফিকু ল হায়দার বাঙ্গালী,পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোমেন নোমান,তারেক আজিজ জনি,মাষ্টার মাসুম বিল্লাহ,কাউন্সিলর মোঃ ইউসুফ হোসেন, মাহবুবুর রহমান রিজভী,আবু নাসের বাবু প্রমূখ। সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাঃ সম্পাদক বৃন্দ,সহযোগী সংগঠ নের নের্তৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। কিন্তু আইভি রহমানসহ বহু নেতা-কর্মী হতাহত হয়। অনতিবিলম্বে এই হামলার বিচার কার্যকর করার জন্য তারা সরকার ও বিচারালয়ের প্রতি আহবান জানান, এবং এই হামলা মামলার আসামী তারেক জিয়াসহ সকল পলাতক আসামীদের গ্রেফতার করার দাবী জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রায়পুর শহর প্রদক্ষিণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST