August 8, 2026, 1:19 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রায়পুরে আওয়ামীলীগ নেতা পেয়ার আলী ও মামুন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় জেলহাজতে প্রেরন

Reporter Name

পীরজাদা মোঃ মাসুদ হোসেন হোসেনঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামীলী গের সাবেক সাঃ সম্পাদক পেয়ার আলী ও সাবেক যুগ্ন সাঃ সম্পাদক মোঃ মামুনকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ। ২০২৫ সালের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে তাদের দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত ০৫/০৮/২০২৬ ইং বুধবার রায়পুর পৌসভার ১ নং ওয়ার্ড থেকে পেয়ার আলীকে গ্রেফতার করেন রায়পুর থানা পুলিশ। ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাঃ সম্পাদক মোঃ মামুন,পেয়ার আলীকে ছাড়িয়ে নিতে থানায় আসলে তাকেও গ্রেফতার করেন পুলিশ। পেয়ার আলী ৯ নং ওয়ার্ড হাজী আহম্মেদ আলী কুন্ডুর বাড়ির মৃত সবজে আলীর পুত্র। মামুন একই বাড়ি আমির হোসেনের পুত্র।

রায়পুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মিল্টন বলেন, পেয়ার আলীকে রায়পুর পৌরসভার ১ নং ওয়ার্ড নতুনবাজার খেজুরতলা মোড় থেকে বুধবার রাত ৮.১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়। ২০২৫ সালের সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাদেরকে সন্দিগ্ধ আসামী হিসেবে আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৬/১২/২০২৫ ইং তারিখে রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে আওয়ামীলীগের ব্যানারে ৮০/৯০ জনের একটি মশাল মিছিল হয়। উক্ত গঠনায় ১২/১২/২০২৫ ইং তারিখে রায়পুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের ২০০৯ এর ৮/৯(৩)/১২ ধারায় একটি মামলা হয়েছে, যার বাদী এসআই বলাই চন্দ্র দেবনাথ। মামলা নং ২২। উক্ত মামলায় ২২ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

উক্ত মামলায় রায়পুর উপজেলা ও পৌরসভার বহু নেতা-কর্মী হাজতবাস করেন।এদিকে পেয়ার আলী ও মামুনের পরিবারের পক্ষ থেকে এ গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, এ দুজন উল্লেখিত মামলার ঘটনায় জড়িত ছিলোনা।

নাম প্রকাশ না করার শর্তে রায়পুর উপজেলা ও পৌরসভার একাধিক নেতা বলেন, আওয়ামীলীগকে দমনের জন্য সরকার এ মামলাকে অস্ত্র হিসেবে ব্যাবহার করছে, আওয়ামীলীগের বহু নির্দোষ নেতা-কর্মী এ মামলায় গ্রেফতার হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST