November 25, 2026, 8:20 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা ভারতীয় নাগরিকের দুটি মরদেহ বিএসএফের কাছে হস্তান্তর

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার

লালমনিরহাটে তিস্তা নদীতে বানের জলে ভেসে আসা দুটি মরদেহ বিএসএফ’র কাছে হস্তান্তর করে বিজিবি ও সদর পুলিশ। একটি মরদেহ গতকাল রাতে অপরটি আজ শুক্রবার বিকেলে তিস্তা নদী থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ৭ টায় মোগলহাট সীমান্ত বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যদের উপস্থিতিতে কুচবিহার জেলার গিদালদহ বিএসএফ ক্যাম্পের জোয়ানদের কাছে মরদেহদুটি হস্তান্তর করা হয়।

অজ্ঞাত নামা মাঝবয়সী পুরুষের মরদেহ দুটি হস্তান্তরের সময় ৯০ বিএসএফ এর কোম্পানি কমান্ডার এর দিনহাটা থানার গিদাল দহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ রাজেন্দ্র এর নিকট হস্তান্তর করা হয়। অপর দিকে ১৫ বিজিবির মোগল হাট ক্যাম্পের জিরো পয়েন্টে বিজিবি ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে লালমনিরহাট সদর অফিসার ইনচার্জ ওমর ফারুক এর মরদেহ দুটি হস্তান্তর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন। মরদেহ দুটি তিস্তা নদী থেকে ভেসে আসা পৃথকভাবে উদ্ধার করেন সদর থানার সাব ইন্সপেক্টর তুষার কান্তি রায়,এস আই খুরশিদ আলম, সাব ইন্সপেক্টর মশিউর রহমান সহ পুলিশ সদস্যদের পৃথকদল,বিষয়টি নিশ্চিত করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST