October 19, 2026, 2:43 pm
শিরোনামঃ
সিরাজগঞ্জের পুলিশ সুপার শাহজাদপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ শাহজাদপুর থানা ও সি মাদক, জুয়া ও চুরি ডাকাতি, মার্ডার, ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, সম্বন্ধে সচেতনতা ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মৃত্যুর প্রায় এক বছর পর সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন শারদীয়_দুর্গাপূজা_উপলক্ষে অসহায় ও দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ সাংবাদিক আলিফ হ’ত্যা’র জড়িতদের গ্রেপ্তারের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মা’ন’ব’বন্ধ’ন বিপিপিএ পরিচালনা পর্ষদের পঞ্চম সভা অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শরীয়তপুরে জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ

Reporter Name

সিমান্ত মোল্লা: স্টাফ রিপোর্টার শরীয়তপুর :-

শরীয়তপুরের জাজিরা উপজেলায় সংঘর্ষের সময় ব্যবহার করা ককটেল মজুদ রাখাবস্থায় বিস্ফোরণের ঘটনা একের পর এক ঘটেই চলেছে। সম্প্রতি গত কয়েকমাসে বিলাসপুরে ৪ দফা, পৌরসভার কবিরাজ কান্দি এক দফা ও বিকে নগরে এক দফার পর এবারপৌরসভার জামাল মাদবর কান্দি এলাকায় মজুদকৃত ককটেল/হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১২-আগস্ট) রাত প্রায় দেড়টায় জাজিরা পৌরসভার জামাল মাদবরের কান্দি এলাকায় শাহ আলম বেপারির একটি ভবনের ছাদে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। উক্ত বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এতে ভবনের ছাদের নিরাপত্তা গাইডওয়াল ধসে পড়ারর পাশাপাশি ছাদে থাকা পানির ট্যাংক ফেটে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরবর্তীতে সংবাদ পেয়ে পরদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে জাজিরা থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ছাদে কিছু ককটেল বা হাতবোমা মজুত করা ছিলো। তবে, শাহ আলম বেপারীর তালাবদ্ধ নিজ বিল্ডিংয়ের ছাদে বিস্ফোরণ ঘটলেও কারা সেখানে কিভাবে এগুলো রেখেছে বা এর সাথে কারা জড়িত, তা নিয়ে সন্দিহান পুলিশ।

বিস্ফোরণের ঘটনা ঘটা বিল্ডিংয়ের মালিক ইতালি প্রবাসী শাহ আলম বেপারীর বড় ভাই মান্নান বেপারীর ছেলেকে সেখানে পাওয়া গেলে তার বাবা একটি গ্রুপের নেতৃত্ব দেয় এমন দাবি করে বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। তবে, যে কেউই শত্রুতা করে এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। অথবা কেউ এখানে বোমা নিক্ষেপও করে থাকতে পারে।

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে আমি নিজেই পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST