October 8, 2026, 2:21 am
শিরোনামঃ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি-

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “সমবায় গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: লিয়াকত আলী। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আব্দুল হালিম।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন মো: মোখলেসুর রহমান, সমবায় অফিসার, শাহজাদপুর, সিরাজগঞ্জ। তিনি তার বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে তাদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। উল্লেখযোগ্য সমবায় সমিতির উন্নয়ন তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে মো: কামরুজ্জামান বলেন, “আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছি। সমবায়ের লক্ষ্যই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উন্নয়ন ও সচেতনতা ছড়িয়ে দেওয়া। এই দিবসটি সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করছে।”

আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মো: আজা দ রহমান, চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা পরিষদ। মো: লিয়াকত আলী,ভাইস চেয়ারম্যান,শাহজাদপুর উপজেলা পরিষদ। এ কে এম শামীম হোসেন,সভাপতি,বাঘাবাড়ি ঘাট ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক বহুমুখী সমিতি। মো: রমজান শেখ, সভাপতি, বাঘাবাড়ি ঘাট ট্রাক ও ট্রাংকলরী পরিবহন শ্রমিক সমিতি। মো: শহীদ আলী, সভাপতি, পোতাজিয়া প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতি। মো: নওশের আলী, সাধারণ সম্পাদক, বাঘাবাড়ি ঘাট বণিক সমবায় সমিতি প্রমুখ।
এ সময় বিভিন্ন ক্ষেত্রের উপর ১৫ টি ক্রেস্ট বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST