July 6, 2026, 2:17 pm
শিরোনামঃ
অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, সতর্ক করল এনবিআর কক্সবাজার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা ৯ লক্ষ্মীপুরে গ্রাম আদালতে শ্রেষ্ঠত্ব অর্জনে নয়ন বেগমকে সংবর্ধনা ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন।

Reporter Name

এস এম পারভেজঃ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনির মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন।৬ মে শনিবার দুপুর ১২টায় তিনি ঢাকার কলাবা গানস্থ তার নিজ বাসভবনে মারা যান। বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু। মৃত্যুকালে রহিমা ওয়াদুদের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

জানা যায়, রহিমা ওয়াদুদ তাঁর দুই সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপুসহ মৃত্যুকালে বহু গুণগ্রাহী রেখে গেছেন। পেশায় রহিমা ওয়াদুদ একজন শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করে গেছেন।

তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু বলেন, রহিমা ওয়াদুদ একজন আলোকিত নারী ছিলেন।

তাঁর জানাজা আগামীকাল রোববার বাদ আসর ঢাকার কলাবাগান মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST