July 21, 2026, 11:34 am
শিরোনামঃ
যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতা নয়, নিঃস্বার্থ জনসেবার অনন্য দৃষ্টান্ত আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক: ৩ নং রায়েন্দা ইউনিয়নে পরিবর্তনের ডাক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৬৩ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬ চকরিয়া সুন্দরবন রক্ষায় হাইকোর্টের রুল: ২১,০২০ একর সংরক্ষিত বন পুনরুদ্ধারে জবাব চাইলেন আদালত ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত ডুলাহাজারা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন চৌধুরীর ওপর হামলার অভিযোগ: সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে এমআইএসটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শ্রদ্ধা ও ভালোবাসায় পুলিশ কমিশনারকে বিদায় সংবর্ধনা দিলো আরএমপি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনা র জনাব মো: আনিসুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার)-কে শ্রদ্ধা ও ভালোবাpসায় বিদায় সংবর্ধনা প্রদান করেছে আরএমপি।আজ ২ই আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল সকাল ১১ টায় আরএমপি পুলিশ লাইন্স পিওএম কনফারে ন্স রুমে পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়-এর বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠানে আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিলস্টাফবৃন্দ বিদায়ী পুলিশ কমিশনারের নেতৃত্বে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা তাঁর পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনারের আরএমপিতে ৭ মাসের কর্মকালের কার্যক্রম নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পুলিশ কমিশনার মহোদয় বলেন,রাজশাহী মেট্রোপলিটন পুলিশে পুলিশ কমিশনার হিসেবে যোগদান করার পর ৭ মাস অতিবাহিত হয়েছে। এসময়ে আমরা মাননীয় প্রধান মন্ত্রীর রাজশাহীতে সফর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদে র সাথে স্থানীয় ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসন,রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-সহ বেশ কয়েকটি বড় বড় কর্মসূচি সফলতার সঙ্গে সম্পন্ন করতে পেরেছি, যা আপনাদের একান্ত সহযোগিতা, পেশাদারিত্বের মনোভাব ও নিষ্ঠার কারণে সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন,আমি সব সময় চেষ্টা করেছি আপনা দের সাথে একযোগে কাজ করার,প্রয়োজনে পাশে থাকার আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা ও আনুগত্য দেখিয়েছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

প্রসঙ্গত উল্লেখ্য, পুলিশ কমিশনার তাঁর নেতৃত্বের গুণাবলী দিয়ে গত ২৯শে জানুয়ারি ২০২৩ খ্রি. রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী’র জনসভাকে নিরাপদ করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের দ্বন্দ্বে মহাসড়ক অবরোধ ও তার সন্নিহিত এলাকাগুলো রণক্ষেত্রে পরিণত হলে তিনি উভয়পক্ষকে নিবৃত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনেন।

পুলিশ কমিশনার মহোদয়ের দূরদর্শী নির্দেশনায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩,যা একটি মডেল নির্বাচন হিসেবে সর্বজনবিদিত হয়েছে।সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কে প্রাণনাশের হুমকি প্রদর্শনকারী বিএনপি’র তথাকথিত নেতাকে পুলিশ কমিশনারের প্রত্যক্ষ নির্দেশনায় স্বল্প সময়ের মধ্যে নিয়ে আসা হয়েছে আইনের আওতায়, যা দেশবাসীর নিকট প্রশংসিত হয়েছে।

এছাড়াও বিভিন্ন মামলায় অভিযুক্ত ও জামিনে থাকা জঙ্গি দের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুলিশ কমিশনার আরএমপি’র বিভিন্ন থানায় হাজিরার ব্যবস্থা করেছেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তা ছাড়া সামাজিক ও মানবি ক কার্যক্রম যেমন: শীতবস্ত্র বিতরণ, হত-দরিদদের মাঝে ইফতার বিতরণেও তিনি ব্যপৃত থেকেছেন।

পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে আরএমপি’র প্রতিটি ক্রাইম ইউনিট, ট্রাফিক বিভাগ, ডিবি, সিটিএসবি, সাইবার ক্রাইম ইউনিট, ডিজিটাল ফরেনসিক ল্যাব, সিআরটি, বোম্ব ডিসপোজাল টিম এবং অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার অধিকতর গতিশীলতার সাথে কাজ করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলি টন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন,উপ-পুলিশ কমিশনা র (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন,ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভাগীয় হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডা. মো: নজরুল ইসলাম,শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, ড. মো: গোলাম মাওলা, অন্যান্য পুলিশ সদস্য ও সিভিলস্টাফবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST