November 25, 2026, 8:50 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সচেতনতার বার্তা নিয়ে হেঁটে ৫ জেলা ভ্রমন করলেন শরীয়তপুর জেলার জাজিরা থানার ৩ তরুন

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

পায়ে হেঁটে ৫টি জেলা ভ্রমণে বের হওয়া শরীয়তপুর জাজিরা থানার তিন তরুণ পায়ে হেঁটে ৫টি জেলা ভ্রমণে বের হওয়াপাঁচটি জেলার ১৫০ কিলোমিটার পথ হেঁটে ভ্রমণের জন্য বেরিয়েছেন শরীয়তপুরের তিন তরুণ। আজ শনিবার তাঁরা রাজবাড়ীতে অবস্থান করছেন। এর আগে গত বুধবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাঁদের যাত্রা শুরু হয়।

ভ্রমণে বের হওয়া ওই তিন তরুণ শরীয়তপুর জেলা রোভার স্কাউটের সদস্য। ভ্রমণের সময় তাঁরা বিভিন্ন জায়গায় মাদকের কুফল, বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে মানুষকে সচেতন করছেন।ভ্রমণে অংশ নেওয়া তরুণেরা হলেন শরীয়তপুরের জেডএইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান, শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের শিক্ষার্থী অরূপ ঢঙ্গি এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী হানিফ ব্যাপারী। তাঁদের মধ্যে মশিউরের বাড়ি সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় এবং অরূপ ও হানিফের বাড়ি জাজিরার দক্ষিণ বাইকশা এলাকায়। তাঁরা শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা ভ্রমণ করবেন।

শরীয়তপুর জেলা রোভার স্কাউটের কর্মকর্তারা জানান, ওই তিন তরুণ প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস) পুরস্কার পেতে হেঁটে বিভিন্ন জেলা ভ্রমণে বেরিয়েছেন। বুধবার সকালে তাঁরা যাত্রা করেন। ওই দিন রাতে তাঁরা মাদারীপুরের শিবচরে ছিলেন। গত বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গায় ও শুক্রবার রাতে ফরিদপুর জেলা শহরে থেকে আজ সকাল সাড়ে আটটায় তাঁরা রাজবাড়ীর দিকে হাঁটা শুরু করেন। আজ তাঁরা রাজবাড়ীতে অবস্থানের পর কাল রোববার কুষ্টিয়ার খোকসা উপজেলায় গিয়ে ১৫০ কিলোমিটার রাস্তা হাঁটা শেষ করবেন। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হাঁটার সময় ঠিক করেছেন ওই তরুণেরা।
দলের সদস্য হানিফ ব্যাপারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চলার পথে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তাঁরা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন। বিভিন্ন হাটবাজারে মানুষকে মাদক পরিহার, বৃক্ষরোপণ ও বিদ্যুতের অপচয় রোধে সচেতন করছেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন জায়গায় রাত যাপন করেছেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্কাউটের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

দলনেতা মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের ভ্রমণের উদ্দেশ্য প্রকৃতি পর্যবেক্ষণ, ঐতিহাসিক স্থাপত্য ও নিদর্শন সম্পর্কে ধারণা নেওয়া এবং জ্ঞানার্জন করা। এ ছাড়া আছে শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা, দেশ ও দেশের পরিবেশ নিয়ে মানুষকে সচেতন করা এবং একজন রোভার হিসেবে প্রেসিডেন্ট রোভার স্কাউট পুরস্কারের শর্ত পূরণ করা।শরীয়তপুর জেলা রোভার স্কাউটের সম্পাদক জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শরীয়তপুর থেকে এই প্রথম রোভার স্কাউটের তিন সদস্য হেঁটে বিভিন্ন জেলা ভ্রমণে বেরিয়েছেন। জেলা স্কাউটস তাঁদের নিয়ে গর্বিত। তাঁরা প্রেসিডেন্ট রোভার স্কাউট পুরস্কারের শর্ত পূরণের জন্য কর্মসূচিতে অংশ নেন; পাশাপাশি সুনাগরিক হিসেবে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করছেন



Our Like Page
Developed by: BD IT HOST