August 29, 2026, 3:30 pm
শিরোনামঃ
বেগমগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি গণপূর্তের হিসাবরক্ষকের বিরুদ্ধে বিল আটকে অর্থ দাবির অভিযোগ, তদন্তের দাবি সেনবাগে মাদরাসা শিক্ষার’মান্নোয়নে মতবিনিময় সভা ও শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি ও চাঁদাবাজির অভিযোগ, আলী আকবরের বিরুদ্ধে তদন্তের দাবি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরে নিজেকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ ও ‘দুঃসময়ের কর্মী’ পরিচয় দিয়ে প্রভাব বিস্তার, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, অনৈতিকভাবে কাজ পাইয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ, গালিগালাজ এবং হয়রানি মূলক অভিযোগ দাখিলের অভিযোগ উঠেছে আলী আকবর নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় আলী আকবরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে আহমেদ আব্দুস সবুরের যোগাযোগ ও সহযোগিতার বিষয়টিও তদন্তের আওতায় আনার অনুরোধ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আলী আকবর বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে নিজেকে সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে উপস্থাপন করে কর্মকর্তা-কর্মচারীদের ওপর অযাচিত চাপ সৃষ্টি করছেন। প্রত্যাশা অনুযায়ী কাজ না হলে তাঁদের ভয়ভীতি প্রদর্শন, অশালীন ভাষায় কথা বলা এবং বিভিন্ন নামে-বেনামে অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া সরকারি ও ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর অনৈতিক চাপ প্রয়োগ এবং কাজ না হলে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আব্দুস সবুরের সহযোগিতার অভিযোগ
অভিযোগে আরও বলা হয়েছে, এসব কর্মকাণ্ডে আহমেদ আব্দুস সবুর নামে এক ব্যক্তির সহযোগিতা ও উৎসাহ রয়েছে। তিনি বিগত সরকারের সময়ে চট্টগ্রাম গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের ঠিকাদার সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, অতীতে গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের ঠিকাদারি কার্যক্রমে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য, প্রভাব বিস্তার এবং একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। বিএনপি-সমর্থিত বা বিএনপির সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারদের কাজের সুযোগ সীমিত করা, অফিস ক্যাম্পাসে প্রবেশে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া ঠিকাদারি কাজ পরিচালনার ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে অনুমোদন বা সম্মতি নেওয়ার ব্যবস্থা তৈরি করে অনৈতিক আর্থিক সুবিধা বা কমিশন দাবির অভিযোগও রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ এবং বিভিন্ন নামে-বেনামে অভিযোগ দাখিল করে কর্মকর্তা ও ঠিকাদারদের চাপের মধ্যে রাখার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, সরকারি পরিত্যক্ত সম্পত্তি, বিশেষ করে পরিত্যক্ত সরকারি বাড়ি দখল করে অবৈধভাবে ভাড়া আদায়ের মতো কর্মকাণ্ডের সঙ্গেও সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।দলের ভাবমূর্তি ক্ষুণ্নের আশঙ্কা

অভিযোগকারীদের ভাষ্য, বর্তমানে আলী আকবর নিজেকে সরকারের ‘দুঃসময়ের কর্মী’ পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। পাশাপাশি অতীতে প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত আহমেদ আব্দুস সবুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতার বিষয়টিও বিভিন্ন মহলে প্রশ্নের সৃষ্টি করেছে।

তাঁদের মতে, অভিযোগগুলো সত্য হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর অনৈতিক চাপ ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ কারণে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থ হাসিলের চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

নিরপেক্ষ তদন্তের দাবি’
অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে আলী আকবরের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন, চাপ প্রয়োগ, গালিগালাজ, অনৈতিকভাবে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা এবং হয়রানিমূলক অভিযোগ দাখিলের সত্যতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে আহমেদ আব্দুস সবুরের সঙ্গে তাঁর বর্তমান যোগাযোগ ও সহযোগিতার বিষয়টি তদন্ত, গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগে অতীতে ঠিকাদারদের সঙ্গে বৈষম্য বা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ যাচাই এবং সরকারি সম্পত্তি দখল ও অবৈধভাবে ভাড়া আদায়ের অভিযোগের সত্যতা অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে।

অভিযোগকারীরা বলেন, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
তবে এসব অভিযোগের বিষয়ে আলী আকবর ও আহমেদ আব্দুস সবুরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।



Our Like Page
Developed by: BD IT HOST