August 9, 2026, 8:05 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই

Reporter Name

———————————

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই।

আজ রবিবার (৯ আগস্ট, ২০২৬) ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয় স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ দুপুরে পোস্তগোলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মৃণাল কৃষ্ণ রায় ১৯৬৫ সালে পাকিস্তান অবজারভারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসে কাজ করেন।

বার্তা প্রেরক-

রাশিম মোল্লা
দপ্তর সম্পাদক
মোবা: ০১৯১২৬৫৪০৫২



Our Like Page
Developed by: BD IT HOST