October 6, 2026, 7:14 pm
শিরোনামঃ
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা! শিবগঞ্জ খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ১১৭০ কৃষকের হাতে কার্ড – অনিয়মে ‘জিরো টলারেন্স’ ডেপুটি স্পিকারের বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি বহুনির্বাচনী(এমসিকিউ) পরীক্ষা পদত্যাগপত্র জমা দিলেন সংসদ সদস্য মিষ্টি প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের বেড়াজালে সামাজিক সংগঠনসমূহ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৭৯ সা/ইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নতুন ইউনিট ‘সাইবার পুলিশ ইউনিট’ইকবাল হোসেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকদের নূন্যতম যোগ্যতা হবে স্নাতক : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকদের জন্য সাংবাদিকতা নীতিমালা তৈরি করা হচ্ছে‌ তাতে সাংবাদিকদের নূন্যতম যোগ্যতা হবে স্নাতক। তবে অভিজ্ঞতার আলোকে শর্ত শিথিল করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ।রবিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, সাংবাদিকের ন্যূন তম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক। তবে কোনো সাংবাদিকের সাংবাদিকতায় ৫ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে তা শিথিল করা হবে।সাইবার নিরাপত্তা বিধান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। সাংবাদিকবান্ধব সরকারের পক্ষে সাংবাদিকদের জন্য ভালো কিছুই করবে এমনটা আশা করা যায়।

তিনি আরও বলেন, সাংবাদিকদের আজ বেতন দেয়া হয় না। তারা মাঠ পর্যায়ে সম্মান পাচ্ছেন না।এজন্য গণমাধ্য মের মালিকদের এগিয়ে আসতে হবে। ওয়েজ বোর্ড মালি ক পক্ষরা মানতে চান না।মামলা দিয়ে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে বাধা সৃষ্টি করে রেখেছেন। একজন সাংবাদিক ২২ ঘন্টা কাজ করবে আর মালিকেরা বেতন দিবে না এটা হতে পারে না। এজন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় পেশাগত বিভিন্ন দিক তুলে ধরা সাংবাদিকরা বলেন, সাংবাদিকতায় বড় বাঁধা সাইবার নিরাপত্তা বিধানসহ নানা প্রতিকূলতা। সংবাদে ক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিলের স্বরণাপ ন্ন হওয়ার সুযোগ রয়েছে। এজন্য সাইবার নিরাপত্তা বিধান সহ আলাদা আইনের প্রয়োজন নেই।এছাড়াও মূলধারার বাহিরে ভুঁইফোড় সাংবাদিকদের উত্থান ঘটেছে। এজন্য সাংবাদিকতার নূন্যতম যোগ্যতা নির্ধারণ করতে হবে‌। মূলধারার সাংবাদিকের বেতন-ভাতার নিশ্চয়তা দিতে হবে।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংবাদিক আব্দুল মতীন খান,রবিউল ইসলাম রবি,হাবিবুর রহমান স্বপন,শহীদুল ইসলাম শহীদ,আক্তারুজ্জামান আক্তা র,উৎপল মির্জা প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST