September 2, 2026, 6:34 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা

Reporter Name

প্রথম বাংলা – সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে নিযুক্ত সিনিয়র সহকারী সচিব মঈন উদ্দিন কাদির”গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার সাব-রেজিস্ট্রি অফিসে তদন্ত করেন তিনি।

তদন্তের বিষয়ে সিনিয়র সহকারী সচিব মঈন উদ্দিন কাদির জানান, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে গত ২২ এপ্রিল তাঁকে অনুসন্ধানী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় মন্ত্রণালয়। তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে; যা দেখলেন তা প্রতিবেদন আকারে মন্ত্রণালয়ে জমা দেবেন তিনি।

অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার জাকির হোসেন নামে-বেনামে বিপুল সম্পত্তি কিনেছেন। বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন। যার দাম ২ কোটি টাকা। নিজে চড়েন কোটি টাকার গাড়িতে। তাঁর স্ত্রী চড়েন ৫০ লাখ টাকার গাড়িতে। সম্প্রতি মিরপুরে ১০তলা বাড়ি নির্মাণ করেছেন।

জাকির ও তাঁর স্ত্রী মনিরা সুলতানার একাধিক ব্যাংক হিসাবে প্রায় ১২ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। জাকিরের গ্রামের বাড়ি মির্জাপুরেও বিপুল টাকার সম্পত্তি কিনেছেন। অথচ সরকার থেকে বেতন পান ৪৫ হাজার টাকা।

রোববার দুপুরে তদন্ত কর্মকর্তা চলে যাওয়ার পর সাংবাদিকরা সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের সঙ্গে কথা বলতে গেলে দরজা বন্ধ করে দেন। অফিসের পিয়ন মিজানকে দিয়ে জানিয়ে দেন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না তিনি।
সুত্র, দৈনিক সমকাল



Our Like Page
Developed by: BD IT HOST