September 18, 2026, 6:57 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে হয়রানির অভিযোগে ডাক্তার গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টা গ্রামে অশ্লীল ছবি ও ভিডিও পাঠিয়ে হয়রানির অভি যোগে এক ডাক্তারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম।গ্রেফতারকৃতের নাম ডাঃ জোবায়ের আহমেদ (৩৮)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩ খ্রি.) বিকাল ৪:৩ ০টায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতা র করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃত জোবায়ের একজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তার কাছ থেকে বিভিন্ন কৌশলে অশ্লীল ছবি ও ভিডিও নিয়ে তার মোবাইল ফোনে ধারণ করে রাখেন।

পরবর্তী সময়ে ওই নারী জোবায়েরের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জানতে পেরে সম্পর্ক ছিন্ন করেন। এতে জোবায়ের তার কাছে থাকা অশ্লীল ছবি ও ভিডিও ইনস্টাগ্রামের মাধ্যমে ওই নারীর কাছে পাঠি য়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

সুরঞ্জনা সাহা ডিএমপি নিউজকে আরো বলেন,মাম লাটি তদন্তকালে প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST