October 8, 2026, 2:25 am
শিরোনামঃ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সায়মা ওয়াজেদকে রবীন্দ্র উপাচার্যের অভিনন্দন

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর দৌহিত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্বস্বাস্থ্য সংস্থার ৭৬ তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ও ক্লিনিক্যাল সাইকোলজিতে স্নাতকোত্তর সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়বিক জটিলতা বিষয়ে কাজ করছেন। তাঁর দীর্ঘদিনের কাজের স্বীকৃতি স্বরূপ এ অর্জন বাংলাদেশকে গর্বিত করেছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ শাহ্ আজম তাঁর অভিনন্দন বার্তায় জানান, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তাঁর কন্যা সায়মা ওয়াজেদ প্রত্যেকেই শিশুদের কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে অটিস্টিক শিশুদের জন্য সায়মা ওয়াজেদ যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন।তা অনন্য তাঁর বিজয়ে আমরা গর্বিত ও আনন্দিত এতদসঙ্গে তিনি তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST