September 13, 2026, 1:59 am
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে অভিষেক অনুষ্ঠান ও পরিচয়পত্র প্রদান

Reporter Name

মোঃ মাসুদ আলম সাগর ব্যুরো প্রধান চট্টগ্রামঃ

সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে অভিষেক অনুষ্ঠান, পরিচয়পত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১১ ফেব্রুয়ারি)২০২৩ চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন হলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি আবু হেনা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম সোহেল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কর্মসূচি শুরু করা হয়।

এ সময় বক্তারা বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা নাগরিক কর্তব্য। আমাদের সংগঠন সে কাজটা নিয়মিত করছে। কিন্তু আমাদের দেশসহ পৃথিবীতে ভিন্ন কিছু মানুষ আছে যারা মানুষ হয়ে মানুষকে শোষণ করে। আমরা এমন অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানাই। এছাড়া বক্তারা সাম্প্রতিক ঘটে যাওয়া তুরস্ক- সিরিয়ার ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এবং আহতদের দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থতা কামনা করে। সংগঠনের চেয়ারম্যান তার আলোচনায় সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রধান অতিথি সমাজসেবা ও মানব সেবার বিভিন্ন দিক নির্দেশনা ও তুলে ধরেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উক্ত সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি ওসমান গণি এনু,চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি কর্নেল মোহাম্মদ শওকত ওসমান পিএসসি (অব.),চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলী আবরাহা দুলাল। আলোচকদের মধ্যে ছিলেন,চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাঃ কিউ এম অহিদুল আলম, জেলা কমিটির উপদেষ্টা ক্যাপ্টেন মোঃ জোবায়েত হোসেন চৌধুরী,চসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার মোঃ বদরুল আলম চৌধুরী,লেখক ও মানবাধিকার কর্মী আবু ইউছুপ মজুমদার,জেলা নেতা সাংবাদিক মোঃ জুবাইর সহ প্রমূখ।



Our Like Page
Developed by: BD IT HOST