July 28, 2026, 7:53 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২,০০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ খালেদ, মোঃ আঃ রহিম, মোঃ মামুন হক ও মোঃ আঃ সবুর।শনিবার (১৫ অক্টোবর ২০২২) সন্ধ্যা ৬:৩০ টায় মতিঝিল থানার এজিবি কলোনী এলাকায় ইয়াবাসহ তাদের গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালীন সংবাদ আসে মতিঝিল থানার এজিবি কলোনী এলাকার শ্রী শ্রী হরি মন্দিরের পাশে হুমায়ুনের ডাবের দোকানের সামনে চারজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ২০০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মাদক কাজে ব্যবহ্রত ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, তারা পরস্পর যোগসাজশে কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা ক্রয় করে ঢাকা শহর ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে।

ডিএমপির মতিঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST