July 21, 2026, 8:34 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২০২৫ সালে উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আশা রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের

Reporter Name

প্রথম বাংলা – অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন আগামী বছর উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র।

আজ বুধবার (০৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, আগামী বছর (২৫ সাল) বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রফতানি এবং রূপপুর প্লান্টের ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহকারী হিসেবে দেশটির ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর প্রকল্পে অর্থ প্রদানের সমস্যা সমাধান করবে। বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST