October 20, 2026, 6:19 pm
শিরোনামঃ
পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সস্পাদন ও জমি দখলের অভিযোগ শিবপুরে গভীর রাত পর্যন্ত ইউএনও’র পূজা মন্ডপ পরিদর্শন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ রায়পুরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা: পুলিশ সুপারে সঙ্গে মতবিনিময় সময় চায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’ গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বান্দরবানের লামায় বালু উত্তোলন নিয়ে তোলপাড়, ৫ লাখ ঘনফুট বালু মজুতের অভিযোগ মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন- যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃমাইন উদ্দিন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

Reporter Name

সেলিম মিয়া : রাজধানীর বনানী এলাকায় ক্রেতা সেজে স্বর্ণালংকার কেনার চেষ্টা করার সময় ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম -মোঃ রুবেল আহম্মেদ ফকির (৪৬)।

বনানী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেল আনুমানিক ০৪:০০ ঘটিকায় বনানী সুপার মার্কেটের এক জুয়েলার্সে্র দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করে। তারা তাদের এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করে এবং পছন্দ করা স্বর্ণালংকার বিল করে প্যাকেট করতে বলে। একপর্যায়ে দোকান কর্তৃপক্ষ মূল্য পরিশোধের জন্য টাকা চাইলে তারা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখে। টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে দুই জন পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন একজনকে আটক করতে সক্ষম হন। অপর আরেকজন কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধৃত আসামিকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST