October 15, 2026, 1:42 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

অভয়নগরের বাশুয়াড়ী মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষ পানে দুই সন্তানের জননীর আত্মহত্যা

Reporter Name

অভয়নগর প্রতিনিধিঃ-

যশোর জেলার অভয়নগর উপজেলার শুভনাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের অপমান সহ্য করতে না পেরে আলেয়া বেগম (৪৫) নামের এক মহিলা আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানাযায় বাশুয়াড়ী গ্রামের সামাদ মোল্লার স্ত্রী মৃত আলেয়া বেগম।গত শুক্রবার রাত ১২ ঘটিকার সময় সজল জমাদার এবং তার পিতা শাহজাহান জমাদ্দার,বাশুয়াড়ী গ্রামের ভাড়াটিয়া দালাল শাহাদাৎ মোল্লাকে সাথে নিয়ে সামাদ মোল্লার বাড়িতে যায়।

এবং তাদের কাছে ৯ লক্ষ টাকা দাবি করে এবং অকথ্য ভাষায় গালি সহ বিভিন্ন প্রকার হুমকি দেয় সামাদ মোল্লা এবং তার স্ত্রী আলেয়া বেগমকে ঐদিন রাতে তারা চলে যায় এবং পরদিন সকাল ৭ ঘটিকায় সময় শাহাদাৎ মোল্লা এবং সজল জমাদার ও তার পিতা শাহাজান জমাদার,

সামাদ মোল্লার বাড়িতে আসে এবং সামাদ মোল্লা বাড়িতে না থাকায় তার স্ত্রী কে তাদের মাছের ঘের দখল দেওয়ার হুমকি দেয় এবং সজল এবং শাহাজান আলেয়া বেগমের ছেলে এবং মেয়েকেও ফোনে বিভিন্ন প্রকার হুমকি দেয় আর এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই সন্তানের জননী আলেয়া বেগম (৪৫) বিষ পান করে আত্মহত্যা করতে বাধ্য হয়,,

মৃত আলেয়া বেগমের আত্মীয়স্বজনেরা বলেন আলেয়া বেগম একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সে আত্মহত্যা করতে পারে না তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে তাই আমরা শাহাদাৎ মোল্লা, সজল জমাদার, শাহাজান জমাদার কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।



Our Like Page
Developed by: BD IT HOST