June 13, 2026, 6:09 pm
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ময়মনসিংহে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ আও য়ামী লীগের ৮ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ময়মন সিংহ জেলা ও মহানগর বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ নভেম্বর) ভোররাতে ও সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম শাহান, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জামান, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুল হাসান, পৌর আওয়ামী লীগের সদস্য মনোয়ার হোসেন চান।

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান নাঈম এবং যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া মো. আনিস।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যম কে বলেন, যৌথ বাহিনী আসামিদের গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট মামলায় ইতোমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST