November 22, 2026, 10:31 pm
শিরোনামঃ
ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, খাবার ও টিকিট বিক্রিতে অনিয়মের প্রমাণ ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা মাসিক রাজস্ব সভা (নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নোয়াখালীতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, *অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাট থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি* হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ন্যায্যমূল্য নিশ্চিতেই ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় গোপন থাকবে টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী: সেনাবাহিনী প্রধান কর্তৃক আর্থিক সহায়তা প্রদান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আওয়ামীলীগের নেতা সৈয়দ মোশারফকে গ্রেফতার করেছে র‍্যাব

Reporter Name

প্রথম বাংলা – ২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম সৈয়দ মোশারফ হোসেন। তিনি শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গ্রেফতার মোশাররফের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ রয়েছে।

তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।



Our Like Page
Developed by: BD IT HOST