ফরিদপুর জেলা প্রতিনিধি মোঃ এইকে শিশির আহমেদ
আগামীকাল বৃহস্পতিবার ২৬ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও মোহন মিয়া সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। জমিদার হয়েও জমিদারি প্রথা বিলুপ্তির আন্দোলনে অংশ নেন তিনি। শিক্ষা বিস্তারে স্কুল, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, স্টুডেন্টস হোম ও দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠাসহ কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে বায়তুল আমান ভোকেশনাল প্রজেক্ট স্থাপন করেন। তাঁর এসব অবদান আজও স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে পবিত্র কোরআন খতম, কালেমা শরিফ পাঠ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া পরিবারের উদ্যোগে কোরআন খতম এবং বাদ আসর ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় মাদ্রাসা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। উল্লেখ করে যেতে পারে মোহন মিয়া ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য তিনবারের মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতা এবং ফরিদপুর ৩ আসনের বর্তমান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দাদা।