May 14, 2026, 11:14 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সক্ষমতা রয়েছে-আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম বলেছেন,আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সক্ষমতা রয়েছে। শনিবার ১৭ জুন সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন,জনসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন কর তে হবে। সকল পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমে আজ কে আমরা আস্থার জায়গা সৃষ্টি করেছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে তাই দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। এটা ধরে রাখতে হবে। আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম কনফারেন্সে উপস্থিত থেকে ফোর্সদের উৎসাহ দিয়ে তিনি বলেন,ভালো অর্জন ছোট ছোট খারাপ কাজের জন্য নষ্ট হয়ে যায়। সারাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছিলো,মাননীয় প্রধান মন্ত্রী জঙ্গিবাদ দমনে যে নীতি গ্রহণ করেছেন আমরা তা অনুসরণ করে জঙ্গিবাদকে দমন করতে পেরেছি। আমরা জঙ্গিবাদ দমনে আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি।

তিনি আরো বলেন, আমাদের জনবল বৃদ্ধি পেয়েছে দেশে র আইন-শৃঙ্খলা রক্ষা করে আমরা দেশের উন্নতি সাধন করতে পেরেছি। আমরা এখন সাধারণ মানুষকে কোয়ালি টি সার্ভিস দিতে পারছি। বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পদক প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আইন-শৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয় চিত্ত। আমরা আগামীর স্মার্ট উন্নত ও বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ও স্মার্ট পুলিশ তৈরি করতে একযোগে কাজ করে যাব।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার,পিপিএম এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান,ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশ নার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশ নার (লজিস্টিকস,ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশ রাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফি ক) মোঃ মুনিবুর রহমান; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।



Our Like Page
Developed by: BD IT HOST