August 9, 2026, 10:15 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী দুই দিনের সরকারি সফরে শুক্রবার (১০শে জুলাই) নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে পৌঁছেছেন। এ সফরে তিনি নান্দাইল উপজেলায় বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে শুক্রবার (১০জুলাই) বিকেলে নান্দাইল উপজেলার দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি নতুন ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

উদ্বোধন শেষে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST